সর্বশেষ

বিমানবন্দরে প্রবাসীর লাগেজ থেকে খোয়া গেল নববধূর জন্য আনা স্বর্ণ ও প্রসাধনী

Gold and cosmetics brought for the bride were lost from an expatriate's luggage at the airportWeb Popup (3)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর লাগেজ থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও প্রসাধনী সামগ্রী হারিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা জাহিদুল হাসান (২৫)। অভিযোগ জানাতে গিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের কাছ থেকে কোনো সহায়তা পাননি তিনি।

প্রবাসী জাহিদুল গত পাঁচ বছর ধরে সৌদি আরবের জেদ্দায় গাড়িচালকের কাজ করছিলেন। গত বছরের শুরুর দিকে ছুটিতে দেশে এসে বিয়ে করেন তিনি। এরপর পুনরায় কর্মস্থলে ফিরে গিয়ে দীর্ঘ ১৪ মাস পর গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইনসের এসবি ৮০৮ ফ্লাইটে দেশে ফেরেন।

জাহিদুলের দাবি, তিনি স্ত্রীকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসেন প্রায় চার লাখ টাকার সোনার গহনা, কয়েকটি মোবাইল ফোন ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী। তবে বিমানবন্দরে লাগেজ হাতে পেতে অস্বাভাবিক দেরি হয়। পরে রাতে বাসায় গিয়ে ব্যাগ খুলে দেখেন, সব মূল্যবান জিনিসপত্র উধাও—রয়েছে শুধু কাপড়চোপড়।

পরদিন সকালে তিনি বড় ভাইকে সঙ্গে নিয়ে ফের বিমানবন্দরে গিয়ে অভিযোগ দেন। কিন্তু সৌদি এয়ারলাইনস, ইমিগ্রেশন ও অন্যান্য কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বিমানবন্দর ত্যাগ করার পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। এতে হতাশ হয়ে জাহিদুল বলেন, “স্ত্রীর জন্য অনেক কষ্টে এসব কিনে এনেছিলাম। সব হারিয়ে এখন মানসিকভাবে ভেঙে পড়েছি।”

ঘটনার বিষয়ে শাহজালাল বিমানবন্দর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে সৌদি এয়ারলাইনসের ব্যাগেজ সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup