সর্বশেষ

স্টাডি ভিসা নিয়ে ইতালির বড় সুখবর

Italian embassy to provide 20 study visa appointments per dayWeb Popup (3)

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে।

দূতাবাস জানায়, সব ধরনের ভিসায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়ছে এবং এর জটিল মূল্যায়ন প্রক্রিয়ার কারণে এই সীমা নির্ধারণ করা হয়েছে। সদর দপ্তরের নির্দেশনা ও অভ্যন্তরীণ পর্যালোচনার পর দৈনিক ২০টির বেশি স্টাডি ভিসা আবেদন গ্রহণ সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিএফএস গ্লোবাল ইতিমধ্যেই চলতি বছরের ৭ জুলাই একসঙ্গে এই অ্যাপয়েন্টমেন্টগুলো প্রকাশ করেছে। ফলে দূতাবাস আলাদাভাবে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেবে না।

তবে কোনো শিক্ষার্থী যদি স্বীকৃত একাডেমিক প্রতিষ্ঠান থেকে অনুমোদিত ও উপযুক্ত স্কলারশিপের নিশ্চয়তা পায়, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে ইতালিতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমিত সংখ্যক ভিসা অ্যাপয়েন্টমেন্টের সুযোগ নিতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup