সর্বশেষ

আগস্টে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

Countries from which the highest remittances came in augustWeb Popup (3)

গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বুধবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে সৌদি আরব থেকে। শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

সৌদি প্রবাসীরা আগস্ট মাসে দেশে পাঠিয়েছেন ৩৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার। যুক্তরাজ্য থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ডলার এসেছে। এর বাইরে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকেও যথাক্রমে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠানো হয়েছে।

অঞ্চলের ভিত্তিতে দেখা যায়, রাজধানী ঢাকা বিভাগের প্রবাসীরা সবচেয়ে বেশি ১৩৯ কোটি ৮৩ লাখ ডলার পাঠিয়েছেন। চট্টগ্রামে এসেছে ৫৭ কোটি ১১ লাখ, সিলেটে ১৭ কোটি ৪৯ লাখ, খুলনায় ৯ কোটি ৩১ লাখ, রাজশাহীতে ৬ কোটি ৬৭ লাখ, বরিশালে ৫ কোটি ২৭ লাখ, ময়মনসিংহে ৩ কোটি ৮০ লাখ এবং রংপুরে ২ কোটি ৭০ লাখ ডলার।

ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী, আগস্টে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩০ কোটি ১৯ লাখ ৭০ হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৮ কোটি ২৪ লাখ ২০ হাজার এবং বিদেশি খাতের ব্যাংক থেকে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম অংশে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup