সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এএসআই

Asi absconds with expatriate's wife in pabnaWeb Popup (3)

পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে চাটমোহর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে, তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (১৫ আগস্ট) সকালে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। এ সময় তার সঙ্গে পরিচয় হয় শাকিল আহমেদের, যা পরবর্তীতে ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে মাসুরা শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনের চৌধুরীপাড়া মহল্লায় ভাড়া বাসায় ওঠেন, যেখানে শাকিলের নিয়মিত যাতায়াত ছিল।

মঙ্গলবার আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে থানার বাইরে যান শাকিল, এরপর থেকেই মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিলের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। মাসুরার শ্বশুর বজলুর রহমান নানা স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে এবং পরকীয়ার বিষয়টি জেনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাসুরা দুই সন্তানের জননী।

এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকরা শাকিল আহমেদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। চাটমোহর থানার ওসির সঙ্গেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, বিষয়টি তাদের জানা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এএসআই শাকিল কেন থানায় অনুপস্থিত, সেটি খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup