সর্বশেষ

প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেফতার ১

One arrested for cheating by pretending to be an expatriate and falling into love trapProbashir city Popup 19 03

লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে শাহীন আলম তালুকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। রোববার (১০ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মাস্টারবাড়ি এলাকার আরিফ স্পিনিং মিলে চাকরি করতেন। সেখানে তার সাথে পরিচয় হয় শাহীন আলমের। অবিবাহিত ওই নারীর সরলতার সুযোগ নিয়ে তিনি নিজেকে ‘লন্ডন প্রবাসী মামুন’ হিসেবে পরিচয় দেন, প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন।

পরে নিজেকে অসুস্থ বলে দাবি করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা বলে কয়েক দফায় মোট ১৩ লাখ টাকা হাতিয়ে নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিয়ে না হওয়ায় সন্দেহ হলে নারীটি ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে শাহীন আলমসহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন।

থানার পক্ষ থেকে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। অভিযুক্তের বাবা ও স্ত্রী টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেখা দিলেও তা পরিশোধ করেননি। অবশেষে র‌্যাব-১৪ প্রযুক্তির সহায়তায় শাহীন আলমকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগীর টাকা ফেরত এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03