সর্বশেষ

মেয়ের শখ পুরনে হেলিকপ্টারে বাড়ী ফিরলে প্রবাসী

Expatriate returns home by helicopter to fulfill daughter's hobbyWeb Popup (3)

সিঙ্গাপুরে দীর্ঘ একত্রিশ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চশই গ্রামের বাসিন্দা আহমেদ মোস্তফা। জীবিকার তাগিদে বিদেশে থাকলেও মাঝেমধ্যে বাবা-মা ও পরিবারের খোঁজ নিতে দেশে আসেন তিনি। তবে এবারের ফেরা ছিল একেবারেই ভিন্নরকম। ছোট মেয়ের আগামী ১২ আগস্ট জন্মদিনে সে বাবার কাছে বিশেষ উপহার হিসেবে চেয়েছিল হেলিকপ্টারে চড়ার সুযোগ। মেয়ের এই স্বপ্ন পূরণে আহমেদ মোস্তফা ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ঢাকার একটি বেসরকারি হেলিকপ্টার ভাড়া করেন এবং তিন কন্যা ও গৃহকর্মীকে সঙ্গে নিয়ে গ্রামে ফেরেন।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান আহমেদ মোস্তফা। এরপর ভাড়া করা হেলিকপ্টারে করে নিজ গ্রামে অবতরণ করেন তিনি। তার এই ব্যতিক্রমী আগমন দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। হেলিকপ্টারের অবতরণস্থলে শত শত মানুষ ভিড় জমায়, মুহূর্তটিকে ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে।

প্রবাসী আহমেদ মোস্তফা বলেন, “প্রবাসে থাকার কারণে অনেক সময় সন্তানদের ইচ্ছা পূরণ করতে পারি না। তবে মনটা সবসময় দেশের জন্যই পড়ে থাকে। টাকা-পয়সা বড় বিষয় নয়, সন্তানের স্বপ্ন পূরণই আসল কথা।” তিনি এ আয়োজনকে সফল করতে সহায়তা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় বাসিন্দা কাজী জাহিদ হাসান ও বেলাল হোসেনসহ অনেকে জানান, আহমেদ মোস্তফা একজন মানবদরদী মানুষ। তিনি নিয়মিতভাবে এলাকার মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহায়তায় কাজ করে আসছেন। তার দানশীলতা ও আন্তরিকতায় গ্রামবাসী গর্ববোধ করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup