সর্বশেষ

হঠাৎ অসুস্থ যাত্রী, বিমানের লন্ডনগামী ফ্লাইট ইস্তাম্বুলে জরুরি অবতরণ

Biman sharjah flight delayed by 6.5 hours due to technical glitch againProbashircityWebPopupUpdate

সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথে এক যাত্রীর অসুস্থতার কারণে তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। তবে অসুস্থ যাত্রীর শারীরিক অবস্থা বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ফ্লাইট নম্বর বিজি-২০১ বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ফ্লাইটটি পরিচালনায় ছিলেন বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইটটি সিলেট থেকে বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে উড্ডয়ন করে এবং লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যাত্রীর শারীরিক জটিলতার কারণে এটি ইস্তাম্বুলে অবতরণ করে এবং সেখান থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে পুনরায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন ও জনসংযোগ) মো. আল মাসুদ খান জানান, অসুস্থ যাত্রীর নাম শাহ শামসুন নেহার রহমান। তার শারীরিক অবস্থার অবনতি হলে পাইলট ‘মেডিক্যাল এমারজেন্সি’ ঘোষণা করে জরুরি অবতরণ করেন। ইস্তাম্বুলে ওই যাত্রী ছাড়াও তার সঙ্গে থাকা আরও দুইজন সম্মানিত যাত্রীকে বিমান থেকে নামানো হয়।

এ ঘটনার ফলে ফ্লাইটের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হলেও বিমান কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate