Long Popup (2)
সর্বশেষ

চাঁদার টাকাসহ স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আটক

28 4ProbashircityWebPopupUpdate

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ লক্ষ্যে গত ৪ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে চাঁদাবাজির ২ লাখ ৩০ হাজার টাকা এবং ইয়াবা জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মাসুদ রানা আগের দিন (৩ আগস্ট) রাতে তিন যুবককে অপহরণ করে একটি ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চাঁদাবাজির দায়ে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন তিনি। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। তার গ্রেফতারে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

গ্রেফতারের পর তাকে যথাযথ আইনগত ব্যবস্থার জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate