সর্বশেষ

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২০

Air force training plane crashes, 2 killed including pilotWeb Popup (3)

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী এবং এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Biman crush 1753084771

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বিমান বাহিনীর F-7 BGI (701) মডেলের এই প্রশিক্ষণ বিমানটি কলেজ চত্বরে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই দগ্ধ হয়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উত্তরা, টঙ্গী, মিরপুর, কুর্মিটোলা, পল্লবী ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীসহ অনেকেই আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সেনাবাহিনীর গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৫১ জন আহতকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং অভিভাবকদের মাঝে দেখা যায় চরম উৎকণ্ঠা। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিমান বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup