Long Popup (2)
সর্বশেষ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার

Former chief election commissioner habibul awal arrestedCity

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, ডিবি পুলিশের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে দুপুরের দিকে সাবেক এই নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।

এর আগে, বিএনপি ২২ জুন শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে, যেখানে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগ আনা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা নম্বর-১১)।

মামলায় আসামিদের মধ্যে কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি আরও একজন সাবেক সিইসি কে এম নুরুল হুদাও রয়েছেন। তাকেও ২২ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মামলাটি নিয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে টানাপোড়েন বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate