Opens in a new tab
সর্বশেষ

হাসপাতালে প্রবাসীর মরদেহ ফেলে পালালো স্ত্রী

Wife leaves expatriate's body at hospital, fleesWeb Popup (3)

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান (৪৫) নামে এক ইতালি প্রবাসীর মরদেহ ফেলে রেখে পালিয়েছে তার দ্বিতীয় স্ত্রী রেশমা বেগম ও শ্বশুরবাড়ির সদস্যরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে এই ঘটনা ঘটে। নিহত হালিম উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, চার বছর আগে প্রেমের সম্পর্কের জেরে রেশমা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন হালিম। বিয়ের পর থেকে প্রায় ৬০ লাখ টাকা শ্বশুরবাড়িকে দেন তিনি। এছাড়া নিজের জন্য মোটরসাইকেল কেনার টাকা পাঠালেও সেটি শ্যালক সবুজ চৌকিদারের নামে কেনা হয়। সম্প্রতি ইতালি থেকে ফিরে পাওনা টাকা ও মোটরসাইকেল ফেরত চাইলে শ্বশুরবাড়ির সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, সোমবার রাতে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হালিমকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীসহ স্বজনরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের মেয়ে হিমু আক্তার ও ভাই আব্দুর রাজ্জাক খান অভিযোগ করে বলেন, হালিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং দীর্ঘদিনের কষ্টার্জিত টাকা আত্মসাৎ করেছে শ্বশুরবাড়ির লোকজন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup