Long Popup (2)
সর্বশেষ

গুলি করে প্রবাসীকে হত্যার হুমকিদাতা সেই বিএনপি নেতা গ্রেফতার

Bnp leader who threatened to shoot and kill expatriate arrestedProbashircityWebPopupUpdate

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছে চাঁদা দাবির পর তা না পেয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমগাঁও এলাকার প্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি বাড়ির পাশে একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। এরপর বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, রোববার দুপুরে শাহজাহানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সোহরাবকে মারধর করে।

Narayagong 1 20250623 131306318

একপর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে সোহরাবকে গুলি করে হত্যার হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বৈধ বন্দুক জব্দ করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate