সর্বশেষ

জুনে প্রথম ১৪ দিনে ১৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

Expatriate income of tk 14,000 crore in the first 14 days of juneProbashir city Popup 19 03

চলতি বছরের জুন মাসের প্রথম ১৪ দিনেই বৈধ চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ১১৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৩০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৮ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বেশি। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩০২ কোটি মার্কিন ডলার।

মে মাসে রেমিট্যান্স খাতে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওই মাসে প্রবাসীরা ২৯৭ কোটি ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫৮ লাখ ডলার। দেশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স প্রবাহ। এর আগের রেকর্ড ছিল এপ্রিল মাসে, তবে সবার শীর্ষে রয়েছে চলতি বছরের মার্চ মাস, যখন রেমিট্যান্স এসেছিল ৩.২৯ বিলিয়ন ডলার।

পুরো অর্থবছরের মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি এবং ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি মার্কিন ডলার। নতুন বছরের জানুয়ারিতে এসেছে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিল মাসে ২৭৫ কোটি এবং সর্বশেষ মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার।

রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রবাসীদের এই অব্যাহত অবদান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03