সর্বশেষ

সীমান্তে গ্রামবাসীর হাতে বিএসএফ সদস্য আটক

Bsf member detained by villagers at borderProbashir city Popup 19 03

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান, আটক বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে এবং উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে বিজিবি হেফাজতে নিয়েছে। পরে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, আটককৃত বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি। তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাকে চিহ্নিত করে আটক করেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, বিএসএফ সদস্যকে আটকের পর সীমান্ত এলাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হয়। পরে খবর পেয়ে দ্রুত বিজিবির একটি দল ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিজিবি ও বিএসএফের মধ্যে চলমান সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিস্তারিত জানানো হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03