সর্বশেষ

‘নিউজল্লাই মাইর হাইয়েযে হইত্তারনা’- সাংবাদিককে প্রবাসীর হুমকি

'news will not be tolerated' expatriate threatens journalistProbashir city Popup 19 03

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় একটি জমি বিরোধ সংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিকের ওপর হুমকি ও হেনস্থার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ইসমাইল বলির বাড়িতে এ ঘটনা ঘটে।সাংবাদিককে

জানা গেছে, পার্শ্ববর্তী একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়ে একটি প্রভাবশালী পরিবার পাকা দেয়াল নির্মাণ করেছে। এতে পরিবারটি চরম ভোগান্তিতে পড়েছে। তারা থানা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। বিষয়টি জানার পর একাধিক সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে আত্মপক্ষের বক্তব্য নিতে গেলে ওই বাড়ির সদস্য প্রবাসফেরত ইদ্রিছ ক্ষিপ্ত হয়ে ওঠেন।

সাংবাদিককে উদ্দেশ্য করে ইদ্রিছ বলেন, “সারাদেশে সাংবাদিকরা মার খাচ্ছে, তুমি কী জানো না? নিউজ করতে কে পাঠিয়েছে? কোনো নিউজ করা যাবে না।” এরপর তিনি ও তার ভাই রফিক সাংবাদিকদের হুমকি ও হেনস্থার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. আসলাম পারভেজ বলেন, “একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেয়া। অথচ সত্য উদঘাটনের চেষ্টা করলেই এভাবে হুমকি ও অপমান অত্যন্ত নিন্দনীয়।”

তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03