সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া, জুতা পিটা করলেন একই প্রতিষ্ঠানের শিক্ষক

Teacher from same institution allegedly had affair with expatriate's wife, beat her with shoesProbashircityWebPopupUpdate

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর সিনিয়র আলিম মাদ্রাসায় দুই শিক্ষকের মধ্যে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে অপর এক শিক্ষক মো. নাসির উদ্দিনকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শিক্ষক নাসির উদ্দিন স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, ওই নারী ছিলেন মাদ্রাসারই আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাসির উদ্দিনের সঙ্গে তার চ্যাটিং, ভিডিও কল এবং অশ্লীল কথোপকথনের বিষয়টি সামাজিকভাবে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনার জেরে মো. আলমগীর হোসেন রাগান্বিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেই শিক্ষক নাসির উদ্দিনকে প্রকাশ্যে জুতা দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায় করলেও তা সমাধানে আইন রয়েছে, নিজের হাতে আইন তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক বলেন, “নাসির উদ্দিন যে অনৈতিক কাজ করেছে, আমরা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। তবে শিক্ষক আলমগীর যেভাবে সহকর্মীকে লাঞ্ছিত করেছেন, সেটিও অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি এখনো আমার দৃষ্টিগোচর হয়নি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate