সর্বশেষ

মোবাইলে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের ২ দিন পর মিলল নববধূর লাশ

Newlywed's body found 2 days after marriage after falling in love with expatriate on mobile phoneProbashir city Popup 19 03

বিয়ের মাত্র দুদিন পর টাঙ্গাইলের সখীপুরে রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ এপ্রিল, ২০২৫, শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে, লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিহত রিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী নীরব মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নীরব সৌদি আরবে থাকাকালীন রিয়া নিয়মিতভাবে তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ২৩ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকা রিয়ার বাড়িতে যান।

গত ২৫ এপ্রিল, বৃহস্পতিবার পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয় এবং তাঁরা সখীপুরে ফিরে আসেন। পরের দিন, শুক্রবার বিকেলে রিয়া তাঁর বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় জানান এবং এরপর নিজের ঘরে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পাওয়ায় একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত লাশ দেখতে পান তাঁরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নববধূর আকস্মিক মৃত্যুতে স্বামী নীরব মিয়া হতবাক হয়ে পড়েছেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03