Long Popup (2)
সর্বশেষ

ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করল পুলিশ

টঙ্গিবাড়ীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারProbashircityWebPopupUpdate

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার সময় নিহত ওই নারীর নাম পলি আক্তার (২৮)। তার স্বামী মো. ইকবাল ওমান প্রবাসী। নিহতের স্বামী রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। বিয়ের পর থেকে টঙ্গিবাড়ীর ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মো: নাদিমের বাড়িতে ভাড়া থাকতেন পলি। তাদের ১১ বছরের আব্দুল্লাহ নামের এক ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কোনও সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করা হয়। অনেকক্ষণ ধরে কোনও জবাব না পেয়ে নিহতের এলাকাবাসী জানালা দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে গলায় ওড়না পেচানো অবস্থায় ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

টঙ্গিবাড়ী থানার ওসি মো: মহিদুল গণমাধ্যমকে  জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে ওমান প্রবাসীর স্ত্রী।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate