সর্বশেষ

দ্রুতই চালু হচ্ছে প্রবাসীদের ভোটিং পদ্ধতি

দ্রুতই চালু হচ্ছে প্রবাসীদের ভোটিং পদ্ধতিProbashircityWebPopupUpdate

কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুতই ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) দিনব্যাপী ‘ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নিয়েছেন। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

প্রক্সি ভোটিং’ পদ্ধতি নিয়ে প্রাথমিক চিন্তাভাবনার মধ্যে ছোট পরিসরে হলেও কোনো কোনো দেশে প্রবাসীদের ভোট চালু করার উদ্যোগে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate