Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ProbashircityWebPopupUpdate

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর (৩৫) অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। একইসাথে ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, চরপার্বতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ আরিফ (২১) ও একই গ্রামের শাহাজানের ছেলে শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ওই প্রবাসীর স্ত্রীকে হয়রানি ও কুরুচিপূর্ণ কথা বলে আসছিলো অভিযুক্তরা। গত সোমবার রাতে নিজের কক্ষে গিয়ে শরীরে এলার্জির ওষুধ লাগান। এক পর্যায়ে আগে থেকে ওৎপেতে থাকা আসামীরা ঘরের চালের ফাঁক দিয়ে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে।

গত মঙ্গলবার সকালে ওই নারীকে তার অশ্লীল ধারণ করা ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দারস্থ হলে সকলের পরামর্শে ওই নারী কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও আকাশকে গ্রেফতার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরও দেখুন 

 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate