Opens in a new tab
সর্বশেষ

অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তারWeb Popup (3)

লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে হাত বেঁধে-গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগী গৃহবধূ তার প্রতিবেশী।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুসন্তানকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে স্ত্রী বড়িতে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করে। এর মধ্যে তার শিশুটি কান্না করে উঠলে তাকে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে হৃদয়। সেই সুযোগে হাতের বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে গৃহবধূ। কিন্তু হৃদয় তাকে বাড়ির উঠানে ধরে মুখে আঘাত করে। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup