সর্বশেষ

পিকনিকের বাস থেকে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর যা হলো

পিকনিকের বাস থেকে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর যা হলোWeb Popup (3)

ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় “জয় বাংলা” ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় একটি পিকনিকের বাস আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে।

জানা গেছে, একটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা পিকনিক শেষে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ফেরার পথে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একটি মিছিলের সামনে পড়লে তাদের বাস থেকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গতি কম থাকায় স্থানীয়রা বাসটিকে আটক করে স্লোগানের কারণ জানতে চায়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে পুলিশ এসে বাসটিকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, শিক্ষার্থীরা পিকনিক শেষে ফিরছিল এবং তারা কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি। শিক্ষকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=GsvDS9R9IQE

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup