সর্বশেষ

বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি, ঢাকায় জরুরী অবতরণ

বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা জারিWeb Popup (3)

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ২৮ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।

এদিকে, প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হয়। সকালে গোটা এয়ারপোর্ট নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

এ নিয়ে বিমানবন্দরে কর্মরত স্টাফদেরও বেশ ভোগান্তিতে পরতে হয়। প্লেনটি অবতরণের পরই নিরাপত্তাকর্মীরা ঘিরে রাখেন।

খবর পেয়ে বিমান বন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এভসেক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে।

তবে, বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup