Opens in a new tab
সর্বশেষ

একাধিক নারী নিয়ে অশ্লীল নৃত্য করায় ২ এএসআই ক্লোজড

একাধিক নারী নিয়ে অশ্লীল নৃত্য করায় ২ এএসআই ক্লোজডWeb Popup (3)

একাধিক নারীকে নিয়ে অশ্লীল নৃত্য করায় মাদারীপুরের রাজৈর থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। মূলত, তাদের অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তাদের ক্লোজড করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান।

অভিযুক্তরা হলেন – রাজৈর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান (৪২) ও স্বপন অধিকারী (৪৫)।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, রাজৈর থানার দুই সহকারী উপ-পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেড ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে অশ্লীল নৃত্য করছেন। এ সময় সিগারেটের ধোঁয়া উড়িয়ে গানের তালে তালে উল্লাস করছিলেন তারা। সেখানে খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছিলেন রাজৈর উপজেলা যুবলীগ কর্মী রাহাত হোসেন। এ ঘটনা জানাজানি হবার পর সোমবার রাতে তাদের ক্লোজড করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, দু’দিন আগে রাজৈর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীকে ক্লোজড করা হয়েছে। তাদের মদ্যপান করে নারী নিয়ে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় ক্লোজড করা হয়। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসি) মো. সাইফুজ্জামান বলেন, পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করে। ইতোমধ্যে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটা নিন্দনীয়। কোনোভাবে এটা কোনো পুলিশ সদস্য করতে পারে না। তাৎক্ষণিক অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup