Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

গুলি করে বৃদ্ধের মরদেহ নিয়ে গেল বিএসএফ

গুলি করে বৃদ্ধের মরদেহ নিয়ে গেল বিএসএফWeb Popup (3)

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হত্যার পর ওই বৃদ্ধের মরদেহ তারা নিয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম।

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, জহুর আলী নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত তিনদিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় বেশ কিছু লুঙ্গি নিয়ে আসে। পরে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরিবারের সদস্যদের বলে যায় লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবে, কিন্তু আর ফিরেনি।

চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বলেন, ঘটনাটি জানার পর আমরা বিজিবিকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)