সর্বশেষ

চোখ-মুখ ঢেকে অজ্ঞাত স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চোখ মুখ ঢেকে অজ্ঞাত স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনProbashir city Popup 19 03

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কয়েকজন নেতাকর্মী। সেখানে মুখ বেঁধে কেক কাটতে দেখা গেছে তাদের।

শনিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তাদের এ কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে এ কর্মসূচিতে সাতজন তরুণ অংশ নেন। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তারা।

ভিডিওতে নিষিদ্ধ-ঘোষিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি টিনের ঘরে একটি কেক নিয়ে তারা স্লোগান দিতে থাকে। পেছনে জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর একটি ছবি সেখানে ঝুলানো রয়েছে।

এই ঘটনাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ তাদের সন্ধান করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03