Opens in a new tab
সর্বশেষ

প্যাথলজিক্যাল খুনি ছিলেন শেখ হাসিনা : সারজিস

প্যাথলজিক্যাল খুনি ছিলেন শেখ হাসিনা সারজিসWeb Popup (3)

হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হয়, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।

৭ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খুনি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন সারজিস। তিনি বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি।

সারজিস আরও বলেন, ‘৫ আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।

১০৫ শহীদ পরিবারের প্রত্যেককে দেয়া হচ্ছে ৫ লাখ টাকার চেক।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)