সর্বশেষ

স্প্যানিশ প্রযুক্তিতে বিমান তৈরি করবে ভারত, কারখানা গুজরাতে

স্প্যানিশ প্রযুক্তিতে বিমান তৈরি করবে ভারত, কারখানা গুজরাতেWeb Popup (3)

এখন থেকে স্প্যানিশ প্রযুক্তিতে বিমান ভারতের মাটিতেই নির্মিত হবে সি২৯৫ বিমান। মাঝারি আকারের এই উড়োজাহাটি মূলত কৌশলগত পরিবহণের কাজে ব্যবহার করা হয়।

এই বিমান নির্মাণ করা হবে গুজরাতের ভদোদরার একটি বিমান উৎপাদন কেন্দ্রে। সোমবার সেই কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ।

উল্লেখ্য, ইতিমধ্যেই সি২৯৫ বিমানটি ইউরোপের ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ বিভাগের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে এই বিমান ভারতের বিমান পরিষেবা ও প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোমবার এই বিমান নির্মাণ কেন্দ্র উদ্বোধনের ঘটনাটি ভারতের ইতিহাসে একটি মাইলফলক বলে ব্যাখ্যা করছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, গত ১৮ বছরের মধ্যে এই প্রথম স্পেনের কোনও প্রেসিডেন্ট ভারত সফরে এলেন। এদিন মোদি এবং সানচেজ, ভদোদরার টাটা অ্যাডভান্সড সিস্টেমস ক্যাম্পাসে অবস্থিত এই বিমান উৎপাদন কেন্দ্রটি একত্রে পরিদর্শন করেন।

তার আগে দুই রাষ্ট্রনেতা ভদোদরা শহরে আয়োজিত একটি রোড শোতে অংশগ্রহণ করেন। ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে এদিন মোদি ও সানচেজের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রসঙ্গত, এয়ারবাস স্পেনের সঙ্গে যৌথভাবে এই বিমান নির্মাণ কেন্দ্রটি তৈরি করেছে ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস।

২০২১ সালের স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে, ২৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে মোট ৫৬টি এয়ারবাস সি২৯৫ বিমান কিনবে ভারতীয় বিমানবাহিনী। যার মধ্যে ৪০টি বিমান নির্মিত হবে ভদোদরার এই কেন্দ্রে। বাকি ১৬টি বিমান আসবে স্পেনের সেভিল থেকে।

সোমবার এই কেন্দ্র উদ্বোধন করার সময় মোদি তার ভাষণে বলেন, এই বিমান নির্মাণ কেন্দ্রটি ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নয়া মাত্রা দেবে। মোদির কথায় এই যৌথ উদ্যোগ- ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড’ (ভারতে নির্মিত, বিশ্বের জন্য নির্মিত) অভিযান এগিয়ে নিয়ে যাবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup