Opens in a new tab
সর্বশেষ

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ প্রবাসীর মৃত্যুWeb Popup (3)

মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছিলেন তাদের সবাই মারা গেছেন।

সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।

তিনি জানান, পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সি সালাম ওরফে আকাশ নামের ওই বাংলাদেশি।

মৃত আকাশ মুন্সীগঞ্জ জেলার রামজানবেগ থানার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে।১০ অক্টোবর জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের। উভয় জনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আর সবশেষ দগ্ধ বাংলাদেশির প্রবাসীর মৃত্যু হয়। বর্তমানে তিনটি মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান জানিয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে মৃতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।

মৃতদেহ তিনটি খুব শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। জাহিদুর রহমান জানান, মৃত ও আহত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি দল হতাহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে সব রকমের সহযোগিতা ও তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)