সর্বশেষ

মালয়েশিয়ার জোহর রাজ্যে হাইকমিশনের কনস্যুলার সেবা

Council 1 20240929110341Probashir city Popup 19 03

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটির জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প চলছে।

শনিবার শুরু হওয়া এ কনস্যুলার সেবা শেষ হবে রোববার (২৯ সেপ্টেম্বর)। এ মোবাইল কনস্যুলার ক্যাম্প থেকে জোহর বাহারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

মোবাইল কনস্যুলার সেবার এ আয়োজনে দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন অংশ নেন।

এছাড়াও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ এতে অংশ নেন। পাশাপাশি সেবা নিতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

কনস্যুলার সেবা প্রদানকালে বাংলাদেশ হাইকমিশন অগ্রণী রেমিট্যান্স হাউসের সিইও সহ সবাইকে ধন্যবাদ জানায়। এছাড়াও, সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানায় জোহর বাহারুতে থাকা বাংলাদেশি প্রবাসীদের।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03