Opens in a new tab
সর্বশেষ

দুর্ঘটনায় স্ত্রী আহত নিজের বিরুদ্ধে মামলা স্বামীর

Image 124695 1727404695Web Popup (3)

ভারতের মধ্যপ্রদেশে এক সড়ক দুর্ঘটনার ঘটনায় নিজের বিরুদ্ধে এফআইআর করেছেন এক ব্যক্তি। নিজের অবহেলা ও বেপরোয়া গতির কারণে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায় বলে উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রভি গৌর। এ সময় তার স্ত্রী শানু গৌর ও তার দুই বছর বয়সী সন্তান পেছনের সিটে ছিলেন।

দুর্ঘটনায় রভির স্ত্রী মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। এ ঘটনার পর রভি গাড়ি চালানোর সময় অবহেলা ও বেপরোয়া গতির অভিযোগ এনে নিজের বিরুদ্ধে এফআইআর করেন।

এফআইআর সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রভি তার ছোট ভাইয়ের স্কুটারে স্ত্রীকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিচ্ছিলেন। এ সময় সঙ্গে তার দুই বছর বয়সী বাচ্চাও ছিল। বিজয়নগর নামক স্থানে পৌঁছলে তারা যানজটে পড়েন।

দ্রুত ক্লিনিকে পৌঁছানোর জন্য রভি বেপরোয়া গতিতে স্কুটার চালাতে শুরু করেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে একটি গর্তে পড়ে যান। দুর্ঘটনায় রভির স্ত্রীর মাথা ও ডান পা থেকে রক্তক্ষরণ হয়। আঘাত গুরতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করতে হয়।

স্ত্রীর এমন অবস্থার জন্য নিজের দায় থাকায় রভি থানায় গিয়ে নিজের নামেই এফআইআর করেন।

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)