সর্বশেষ

এবার ভারতের ত্রিপুরায় শিশুসহ ১০ বাংলাদেশী আটক

আটক 2Web Popup (3)

এবার শিশুসহ ভারতের ত্রিপুরায় ১০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার ত্রিপুরার জাগরণ পত্রিকার অনলাইন সংস্করণে এই তথ্য প্রকাশ করে।

এর আগে, মঙ্গলবার সেখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও রেলওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিএসএফের বরাদ দিয়ে এই সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার সেখানকার মানবপাচার প্রতিরোধ ইউনিট এবং গোয়েন্দা ইউনিট বাংলাদেশী নাগরিকদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে পশ্চিম ত্রিপুরার আমতলী এবং দুকলীর সাধারন এলাকায় এক শিশুসহ ১০ জনকে আটক করে। প্রাথমিকভাবে তারা বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকার করে।

খবরে আরো বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতের প্রবেশ করতে চাইছে। তাদের ঠেকাতে বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারি করছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup