Opens in a new tab
সর্বশেষ

ভারতে সাজাভোগের পর দেশে ফিরেছে ৫ বাংলাদেশি

66938fb0bcf5cWeb Popup (3)

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা শেষে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি দেশে ফিরেছে।

শনিবার (১৩ জুলাই) রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা যুবক-যুবতীদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করে।

ফেরত আসাদের মধ্যে ৪ জন যুবক ও একজন যুবতী রয়েছে। যাদের বাড়ি খুলনা, যশোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

ওসি আজহারুল ইসলাম বলেন, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে কাজের সন্ধানে ঘুরাঘুরি করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ঊর্ধ্বতন প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

আরও দেখুন:

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup