জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আলী। সামাজিক মাধ্যমেও বিভিন্ন বিষয়ে মতামত পোষণ করে থাকেন তিনি। লাকি আলী মনে করেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ এই পৃথিবীতে খুবই একা। কিন্তু তিনি হঠাৎ কেন এমন মন্তব্য করেছেন, তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল।
শুক্রবার (১২ জুলাই) সকালে নিজের এক্স অ্যাকাউন্টে থেকে একটি পোস্ট দেন লাকি আলী।
সেখানে তিনি লেখেন, ‘মুসলমান হয়ে আজকের পৃথিবীতে বাঁচা মানে একাকিত্ব। রাসূলের সুন্নাহ অনুসরণ করাও একাকিত্বের বিষয়; এতে আপনার বন্ধুরা ছেড়ে চলে যাবে, এই বিশ্ব আপনাকে সন্ত্রাসবাদী বলে ডাকবে।’
আরও
Its a lonely thing to be a Muslim in the World today
its a lonely thingto follow the sunnah of the Prophet , your friends will leave you , the world will call you a terrorist……..— Lucky Ali (@luckyali) July 12, 2024
তবে তিনি হঠাৎ কেন এই পোস্টটি করেছেন, তার কারণ স্পষ্ট নয়। অবশ্য জনপ্রিয় এই শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরা। তিনি যে একা নন, তা বোঝাতে অনেকেই লাকির প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। একজন মন্তব্য করেছেন,
ওস্তাদজি, ভালো মানুষ যেমন আছেন, খারাপ মানুষও আছেন। যাই হোক না কেন, আমার মতো মানুষের কাছে, আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা তাই থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ। সে লাকি আলি হোক বা লাকি শর্মা, তাতে কিছু যায় আসে না।
আরেকজন লিখেছেন, ‘তাতে কি কিছু এসে যায়? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, তবে তারা কখনোই আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন, অন্যথায় সারা জীবন আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকতেন।’
লাকি আলী প্রয়াত কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে। তিনি বেঙ্গালুরুতে থাকেন। সম্প্রতি এক আইএএস কর্মকর্তার বিরুদ্ধে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছিলেন। লাকি আলীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জমি হাতিয়ে নিয়েছেন আইএএস কর্মকর্তা রোহিণী সিন্ধুরি। এ নিয়ে এফআইআর-ও করেন তিনি।
লাকি জানিয়েছিলেন, ইয়েলাহাঙ্কার কাঞ্চনাহাল্লি এলাকায় অবস্থিত তার চাষের জমি অধিগ্রহণ করা হয়েছে। এফআইআরে নাম ছিল আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি, তার স্বামী সুধীর রেড্ডি এবং দেওর মধুসূদন রেড্ডিসহ বেশ কয়েকজনের।










