Long Popup (2)
সর্বশেষ

আয়াতুল্লাহ খামেনির দাফন কবে জানাল ইরান

Sa 113.1781003736ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকার্য পবিত্র মহররম মাসের প্রথম দশ দিন, অর্থাৎ আশুরার পর অনুষ্ঠিত হবে। খামেনির স্মরণসভা উপলক্ষে গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজা এবং স্মরণসভা নিয়ে বিশেষ ওই কমিটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সাবেক এই সর্বোচ্চ নেতার স্মরণসভা, জানাজা ও দাফন অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে এই আয়োজনের সময়সূচি ও আনুষঙ্গিক বিষয় নিয়ে যেসব যাচাইবিহীন প্রতিবেদন ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এ ধরনের অসত্য ও ভিত্তিহীন তথ্য ঐতিহাসিক এই শোক সমাবেশে যোগ দিতে ইচ্ছুক লাখো মানুষের মধ্যে অহেতুক বিভ্রান্তির সৃষ্টি করছে। ইমাম হুসাইনের (রা.) প্রতি শহীদ এই নেতার আজীবনের ভক্তি ও শোকানুষ্ঠান পালনের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা রেখেই আশুরার পর তাঁর জানাজা ও দাফন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকাহত মানুষের সর্বোচ্চ নিরাপত্তা, যথাযথ সেবা ও সুষ্ঠু লজিস্টিক ব্যবস্থাপনা নিশ্চিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করছে। চূড়ান্ত সময়সূচি নির্ধারণ হলে কমিটির সদর দপ্তর থেকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এক ভয়াবহ সামরিক হামলা চালায়। এই হামলায় ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক প্রাণ হারান। তাঁর এই মৃত্যুতে পুরো ইরানজুড়ে তীব্র শোকের ছায়া নেমে এসেছে এবং দাফন অনুষ্ঠানে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate