Long Popup (2)
সর্বশেষ

বিয়েতে ভাড়া করা হলো ৩২ বিমান

বিয়েতে ভাড়া করা হলো ৩২ বিমানProbashircityWebPopupUpdate

বিশ্বজুড়ে পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে আলোড়ন তুলেছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি।

চলতি বছরের মার্চে ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রাক-বিবাহ আয়োজন। সে আয়োজনের চমক কাটতে না কাটতেই এবার ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত বিদেশে হলো দ্বিতীয় দফার প্রাক-বিবাহ অনুষ্ঠান।

এবারের আয়োজন করা হয় সম্পূর্ণ একটি ক্রুজ জাহাজে। গণমাধ্যমে প্রতিবেদন বলছে, এবারে অতিথিদের জন্য বুক করা হয়েছিল ২০টি চার্টার বিমান। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা যাতে সময়মতো বার্সেলোনায় পৌঁছাতে পারেন সে জন্যই এমন ব্যবস্থা রাখেন আম্বানি দম্পতি।

এ ছাড়া পরিবারের সদস্য, ব্যবসায়িক অংশীদার, কোম্পানি কর্মকর্তা ও আয়োজন মাতাতে আনা নৃত্যশিল্পী, গায়ক ও অন্যান্য পার্ফরমারদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ১২টি প্রাইভেট জেটের। অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের জন্য রাখা হয়েছিল ১৫০ বিলাসবহুল গাড়ি।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম পর্যায়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা, শাহরুখ-সালমান-আমির খানসহ গোটা বলিউড। হাজির ছিলেন শচীন, ধোনিসহ ক্রীড়াঙ্গনের তারকারাও।

জানা গেছে, আগামী ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। তারা উভয়েই ছোটবেলার বন্ধু।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate