Opens in a new tab
সর্বশেষ

বোমা হামলার হুমকিতে বিমানের জরুরি অবতরণ

চলন্ত বিমানের ইঞ্জিন টুকরো হয়ে গেল!Web Popup (3)

বিমানে বোমা আতঙ্কের জেরে সকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় মুম্বই বিমানবন্দরে। শনিবার (০১ জুন) সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পরই একটি বিমানে বোমা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। বিষয়টি জানার সাথে সাথেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যম বলছে, এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, “সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। বর্তমানে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।

জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই বিমানের উড়ান সংখ্যা ছিল ৬ই৫৩১৪।

বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)