সর্বশেষ

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল

Husband breaks down in tears after catching wife with young man, video goes viralProbashir city Popup 19 03

পাঞ্জাবের অমৃতসরে দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এক যুবক স্থানীয় একটি হোটেলে গিয়ে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তী মুহূর্তে হতভম্ব যুবক জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন—যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, রবি গুলাটি নামের ওই যুবক ২০১০ সালে বিয়ে করেন। তার আগে ২০০৮ সালেও স্ত্রীকে পরকীয়ার অভিযোগে ধরেছিলেন তিনি। তবে সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে ক্ষমা করে আবার সংসার শুরু করেন। রবি অভিযোগ করেন, সম্প্রতি স্ত্রীর আচরণ সন্দেহজনক হলে তিনি স্কুটিতে জিপিএস লাগিয়ে তার গতিবিধি নজরদারি করেন। পরে এসব তথ্যের ভিত্তিতে হোটেলে গিয়ে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখতে পান।

রবি জানান, ঘটনাস্থলে স্ত্রী দাবি করেন তিনি আর সংসার করতে চান না এবং যে ব্যক্তির সঙ্গে ছিলেন তাকে ‘ভাই’ বলে পরিচয় দেন। পরবর্তীতে রবি হোটেল থেকে বের হয়ে রাস্তায় কান্নায় ভেঙে পড়েন। সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রবির বাবা পারভেজ গুলাটি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বৈবাহিক অস্থিরতা চলছিল। অতীতেও পরকীয়ার অভিযোগ উঠেছিল, যা তখন পারিবারিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করা হয়। নতুন করে একই ঘটনা সামনে আসায় তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন।

সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা দীপিকা নারায়ণ ভরদ্বাজ ঘটনাটির ভিডিও তার সামাজিক মাধ্যমে শেয়ার করার পর বিষয়টি আরও আলোচনায় আসে। ভিডিওটি দেখার পর কেউ সহানুভূতি প্রকাশ করলেও অনেকেই সমালোচনামূলক মন্তব্যও করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03