সর্বশেষ

দরজায় ত্রুটি, প্লেনে এক ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা

Open aircraft door on repair 600nw 1441574132ProbashircityWebPopupUpdate

ভারতের অভ্যন্তরীণ রুটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ফের গোলযোগের ঘটনা ঘটেছে। উড়োজাহাজের দরজা জ্যাম হয়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছানোর পরও যাত্রীদের প্রায় এক ঘণ্টা বিমানের ভেতরে আটকে থাকতে হয়েছে।

সোমবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এনডিটিভির তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১৫ মিনিটে নয়াদিল্লি থেকে ১৬০ জন যাত্রী নিয়ে রায়পুরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং এআই ২৭৯৭ ফ্লাইট। নির্ধারিত সময় সকাল ১০টা ৫ মিনিটে বিমানটি রায়পুরে অবতরণ করলেও নামার প্রস্তুতিকালে দেখা দেয় প্রযুক্তিগত সমস্যা।

বিমানের ক্রুরা দরজা খুলতে গিয়ে দেখতে পান সেটি জ্যাম হয়ে গেছে। পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর দরজা খোলা সম্ভব হয় এবং যাত্রীদের অবতরণ শুরু হয়।

কিছু যাত্রী অভিযোগ করে বলেন, সমস্যা দেখা দেওয়ার পরও ক্রুদের কাছ থেকে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তারা বিষয়টি এড়িয়ে গেছেন, যা যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, ফ্লাইটটির যাত্রীদের মধ্যে ছত্তিশগড় বিধানসভার সদস্য ও কংগ্রেস নেতা অটল শ্রীবাস্তবও ছিলেন।

এদিকে ঘটনাটি নিয়ে এয়ার ইন্ডিয়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, বিমানের দরজা জ্যাম হওয়ার কারণ ছিল ‘টেকনিক্যাল ফল্ট’।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate