সর্বশেষ

ফ্লাইটের ভেতরে তেলাপোকা, এয়ার ইন্ডিয়া বলল— ‘মাঝে মাঝে ঢুকে যায়’

Cockroaches inside the flight, air india said 'they sometimes get in'ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে। এআই১৮০ নামের ওই ফ্লাইটটি কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল। প্রথম ধাপে কলকাতা পর্যন্ত যাত্রাকালে দুই যাত্রী ফ্লাইটে ছোট তেলাপোকা দেখতে পান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

বিষয়টি নিশ্চিত করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে পোকামাকড় ঢুকে পড়ে। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের অন্য আসনে সরিয়ে নেওয়া হয়েছিল যাতে তারা স্বাচ্ছন্দ্যে যাত্রা সম্পন্ন করতে পারেন। একইসঙ্গে কর্তৃপক্ষ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

কলকাতায় নির্ধারিত বিরতির সময় বিমানটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং এরপরই ফ্লাইটটি মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয়। সংস্থাটি জানায়, জীবাণুনাশক ছিটানো নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও, তবু কিছু ক্ষেত্রে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যেতে পারে।

এয়ার ইন্ডিয়া এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে, যাতে তেলাপোকার উৎস এবং প্রবেশের কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এমন বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়। উল্লেখ্য, সম্প্রতি ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটও অতিরিক্ত তাপমাত্রার কারণে উড্ডয়নের আগেই বাতিল করা হয়েছিল, যা যাত্রী নিরাপত্তা ও অভিজ্ঞতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate