Long Popup (2)
সর্বশেষ

মিয়ানমারে উলফার ৪ ঘাঁটিতে ভারতের ড্রোন হামলা!

Indian drone attacks on 4 ulfa bases in myanmar!ProbashircityWebPopupUpdate

ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে মিয়ানমারে সশস্ত্র হামলার অভিযোগ তুলেছে আসামভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। সংগঠনটির দাবি, ভারতের পূর্বাঞ্চল সংলগ্ন মিয়ানমারের ভূখণ্ডে অবস্থিত তাদের চারটি ঘাঁটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে। এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

উলফা-আই দাবি করেছে, রোববার (১২ জুলাই) ভোররাতে চালানো অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করে তাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ সদস্য নিহত ও আরও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে সংগঠনটির শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে উলফার দাবি অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত পেরিয়ে মিয়ানমারে কোনো সামরিক অভিযান চালানোর তথ্য তাদের কাছে নেই। এ নিয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না।

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আসাম সীমান্তবর্তী অঞ্চলে উলফার চারটি ঘাঁটিকে নিশানা করে সুনির্দিষ্ট ও প্রযুক্তিনির্ভর ড্রোন হামলা চালানো হয়। দ্রুত সম্পন্ন হওয়া এ অভিযানের লক্ষ্য ছিল বিদ্রোহীদের দমন এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, উলফা-আই দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সংগঠনটি ভারতে নিষিদ্ধ এবং মিয়ানমারের দুর্গম অঞ্চলে তাদের একাধিক গোপন ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে, এই হামলার তথ্য সত্য হলে তা ভারতের সীমান্তবর্তী সন্ত্রাস মোকাবিলায় কৌশলগত অবস্থানকে নির্দেশ করে, যদিও এটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate