Long Popup (2)
সর্বশেষ

ই-ভিসার হোটেল বুকিং নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল ঢাকাস্থ থাই দূতাবাস

Thai embassy in dhaka warns of fake notices regarding thai e visa hotel bookingsProbashircityWebPopupUpdate

থাইল্যান্ডে ভ্রমণের ইচ্ছুক বাংলাদেশিদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস। সম্প্রতি ই-ভিসা প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি ভুয়া হোটেল বুকিং সংক্রান্ত বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ায় দূতাবাস এ সতর্কতা জারি করেছে।

রবিবার (২৯ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থাই ই-ভিসার জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা দূতাবাস থেকে ইস্যু করা হয়নি।

তবে দূতাবাস এও স্মরণ করিয়ে দিয়েছে যে, ই-ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে একটি বৈধ আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক। এতে অবশ্যই হোটেলের নাম, সম্পূর্ণ ঠিকানা, ভ্রমণকারীর নাম, চেক-ইন ও চেক-আউট তারিখ থাকতে হবে এবং বুকিংটি যাচাইযোগ্য হতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, হোটেল বুকিংয়ের জন্য অগ্রিম অর্থপ্রদানের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ভুয়া বা জাল নথি (যেমন নকল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট বা পেমেন্ট রসিদ) জমা দিলে তা ভিসা আবেদন বাতিলের কারণ হতে পারে।

সকল আবেদনকারীকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা কেবলমাত্র নির্ভরযোগ্য সরকারি সূত্র, যেমন www.thaievisa.go.th অথবা dhaka.thaiembassy.org ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করেন। এই সতর্কবার্তা থাই ই-ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ও প্রতারণা থেকে ভ্রমণপ্রত্যাশীদের রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate