সর্বশেষ

বাংলাদেশি যুবককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

Malaysian police are looking for a bangladeshi youthProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর খোঁজে তৎপর হয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযুক্ত প্রবাসীর নাম আব্দুল মোমিন। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবি সংবলিত একটি অনুসন্ধান বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল মোমিন মালয়েশিয়ার পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারা ১২(১)(এফ) অনুযায়ী, নিজের ছাড়া অন্য কারও পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথি নিজের কাছে রাখার দায়ে অভিযুক্ত হয়েছেন। এই অপরাধের জন্য তাকে বিশেষ দায়রা আদালতে বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আরও জানায়, সেলাঙ্গরের সেমনিতে অবস্থিত অনিবন্ধিত অভিবাসীদের জন্য গঠিত একটি বিশেষ আদালতে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের শুনানির জন্য প্রবাসী মোমিনকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের সর্বশেষ অবস্থান ছিল কুয়ালালামপুরের কাম্পোং বারু এলাকার রেস্টুরেন্ট জাফরান, নং ৮, লরোং রাজা উদা-১ ঠিকানায়।

যাদের কাছে আব্দুল মোমিন সম্পর্কে কোনো তথ্য রয়েছে, তাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তদন্ত কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক ফাখরুল দিনি দারোজির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। অফিস চলাকালীন সময়ে ০৩-৮৮৮০১৩৩৮ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate