বিমানে মশার উৎপাত নিয়ে সম্প্রতি এক তরুণী যাত্রী সামাজিক মাধ্যমে তার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা ভাইরাল হয়েছে।
মশার হাত থেকে রেহাই যেন মিলছে না কোথাও, এমনকি উড়ন্ত প্লেনেও। পেশায় সাংবাদিক মনীশা লখনউ থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে উঠেছিলেন এবং কিছুক্ষণ পরই মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন।
বিষয়টি বিমানসেবিকাদের জানালে তারা অদ্ভুত এক উত্তর দেন। মনীশাকে বলা হয়, প্লেনের দরজা খোলা থাকার কারণে মশা ঢুকে পড়েছে এবং এখন আর কিছু করার নেই।
আরও
এই প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে মনীশা তার পোস্টে লেখেন, ফ্লাইটের জন্য চার হাজার টাকা ভাড়া নেওয়া হয়েছে, যা যথেষ্ট বেশি। এরপরেও ইন্ডিগোর যাত্রী পরিষেবার মান অত্যন্ত হতাশাজনক, যেখানে যাত্রীদের সামান্য আরামের দিকেও কোনো নজর নেই।
আরও দেখুন











