Opens in a new tab
সর্বশেষ

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসীWeb Popup (3)

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, তার বিভাগ পাইকারি বাজারে ৫০ জন ব্যক্তিকে তল্লাশি করার পর ২১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে।

তার মতে, গ্রেফতাররা সবাই পুরুষ, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতারদের অপরাধের মধ্যে ছিল অতিরিক্ত সময় অবস্থান এবং পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকা। এছাড়াও ডিবিকেএল তাদের হকারিতে ব্যবহৃত দুটি লরিসহ বিদেশি ব্যবসায়িক পণ্যও জব্দ করেছে।

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, যখন অভিযান চালানো হয়, তখন কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে। তবে তারা পালাতে ব্যর্থ হয়েছে কারণ দোকানের পেছনের গলিটি ঘিরে রাখা হয়েছিল। পাইকারি বাজার এলাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পরই এই অভিযান চালানো হয় বলে জানা তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের জেআইএম কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup