সর্বশেষ

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য?

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য?Probashir city Popup 19 03

ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ পৃথিবীর গভীরে একটি অতি জটিল প্রক্রিয়া সৃষ্টি করেছে। বিজ্ঞানীদের মতে, এই সংঘর্ষের ফলে ভারতীয় প্লেটের একটি অংশ ইউরেশিয়ান প্লেটের নীচে সরে গিয়ে কুঁচকে বা ভাঁজ পড়ে ভেঙে যাচ্ছে। এর প্রভাবে ভারতের কিছু অঞ্চল দেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভূতত্ত্ববিদদের মতে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের একটি অংশ এই প্রক্রিয়ার কারণে বিপন্ন হতে পারে। এসব অঞ্চল ধীরে ধীরে দেশের প্রধান ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এই পরিবর্তনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে গবেষণা থেকে জানা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় টেকটনিক প্লেট বর্তমানে ‘ডিলেমিনেশন’ নামে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এতে গভীর স্তরগুলি ঊর্ধ্ব স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই প্রক্রিয়া সরল নয় এবং এটি পৃথিবীর অভ্যন্তরে জটিল চলাচলের ফল।

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য?

চীনের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে একদল গবেষক দক্ষিণ তিব্বতের ভূমিকম্প সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ভারতীয় প্লেটের গভীর অংশে প্রায় ১০০ কিলোমিটার নিচে ফাটল দেখা দিয়েছে।

এই ফাটল ধীরে ধীরে প্রসারিত হয়ে প্লেটকে দুই ভাগে বিভক্ত করতে পারে। এই পরিবর্তনের প্রভাব হিমালয়ের উপরও পড়বে, যা নিজেও ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছিল।

গবেষকরা জানিয়েছেন, প্রক্রিয়াটি আরও বিশদে বুঝতে গবেষণা চালিয়ে যেতে হবে। টেকটনিক প্লেটের চলন পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতের ভবিষ্যৎ এবং বিশ্বের ভূগোলের সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করাই এখন গবেষকদের প্রধান লক্ষ্য।

এই গবেষণা শুধু ভারতের মানচিত্র নয়, বরং সমগ্র পৃথিবীর ভূগোল এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে নতুন দিশা দেখাতে পারে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03