Long Popup (2)
সর্বশেষ

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

Us military helicopter crashes, killing all on boardCity

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, ঘটনায় হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। শনিবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের একটি দুর্গম অঞ্চলে রুটিন প্রশিক্ষণ মিশনের সময় একটি ‘সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে থাকা চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। তারা সকলেই ১৬০তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্টের (নাইট স্টলকারস) সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, এই ইউনিটটি রাতের অপারেশন ও বিশেষ মিশনে অত্যন্ত দক্ষ। লেফটেন্যান্ট জেনারেল জোনাথন ব্রাগা বলেন, নিহত সেনারা অভিজাত যোদ্ধা ছিলেন, যাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া সম্ভব নয়।

দুর্ঘটনার স্থানে উদ্ধার অভিযান এখনো চলমান। সেনাবাহিনীর মুখপাত্র জ্যাকি হিল জানিয়েছেন, দুর্গম ভূখণ্ড, আগুন এবং ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। সেনাবাহিনী বলেছে, তারা পুরো তথ্য সংগ্রহের পর ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate