সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত

Two killed in plane crash in usCity ads Investment (1)

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরের কাছে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

ডগলাস কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ডেবোরা টাকাহারা জানান, দুর্ঘটনাটি ঘটে ডেনভারের সেন্টেনিয়াল বিমানবন্দরের ঠিক দক্ষিণে। সাউথ মেট্রো ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রায়ান উইলির মতে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিচ বিই৩৫ মডেলের বিমানটি আগুনে জ্বলছিল। আগুন কাছাকাছি একটি ভবন ও জেনারেটরে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হলেও দমকলকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিক ধারণা, বিমানটি একটি কর্পোরেট অফিসের পার্কিং লটে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের অডিওতে শোনা যায়, উড্ডয়নের অনুমতি পাওয়ার কিছুক্ষণ পরই পাইলট বিপদে পড়েন। পরে আরেকজন পাইলট জানান, দক্ষিণ-পূর্ব দিকে ধোঁয়া দেখা যাচ্ছে এবং বিমানটি সম্ভবত নিচে পড়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, দুর্ঘটনার পরপরই অন্য এক পাইলট নিশ্চিত করেন, বিমানটি মাঠের কাছাকাছি একটি পার্কিং লটে বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন আরোহী।

বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup