সর্বশেষ

নিউইয়র্কের মেয়র পদে মুসলিম নেতাকেই বেছে নিল ডেমোক্র্যাটরা

Democrats choose muslim leader for new york mayorProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন জোহরান মামদানি। প্রাথমিক ভোটে এগিয়ে থেকে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। ফলে সব কিছু ঠিক থাকলে তিনিই হবেন নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। ৩৩ বছর বয়সী এই প্রগতিশীল নেতা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে গণনার পর প্রাথমিকভাবে মামদানি ৪৩.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে, সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৬.৪ শতাংশ ভোট। নিউইয়র্কের র‍্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতিতে প্রার্থীদের দ্বিতীয় পছন্দের ভোটও বিবেচনায় নেওয়া হবে। তবে পূর্বাভাস বলছে, এই হিসেবেও মামদানিরই জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি।

সাবেক মেয়র কুওমো ভোটের ফল মেনে নিয়ে মামদানিকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। এক বক্তব্যে তিনি বলেন, “মামদানি দুর্দান্ত প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ও তৃণমূল সংযোগ এই নির্বাচনের গতিপথ বদলে দিয়েছে।”

জোহরান মামদানি তার সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় বলেন, “আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। আমি নিউইয়র্কবাসীর মেয়র হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছি।” তিনি আরও জানান, দলমত নির্বিশেষে তিনি শহরের প্রতিটি মানুষের মেয়র হতে চান।

মামদানি এমন এক সময়ে উঠে এসেছেন, যখন যুক্তরাষ্ট্রজুড়ে তরুণ প্রজন্ম রাজনীতিতে পরিবর্তনের আহ্বান জানাচ্ছে। কুওমোর পক্ষে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতো প্রভাবশালীদের সমর্থন থাকলেও মামদানির জনপ্রিয়তা ও প্রভাব তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই জয় প্রগতিশীল রাজনীতির পক্ষে নতুন আশার বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate