Long Popup (2)
সর্বশেষ

লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ২৫ বাংলাদেশি আটক

25 bangladeshis arrested in raid on human trafficking ring base in libyaProbashircityWebPopupUpdate

লিবিয়ার মিসরাতায় মানবপাচারবিরোধী বিশেষ অভিযানে ২৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। দাফনিয়া এলাকায় অবস্থিত মানবপাচার চক্রের ঘাঁটিতে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে নজরদারির পর গত ১৪ সেপ্টেম্বর সেখানে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। ঘাঁটিটি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

চীনা সংবাদসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, অবৈধ অভিবাসনের উদ্দেশ্যে নৌকা তৈরির কারখানা হিসেবেই এ ঘাঁটি ব্যবহার করা হতো। দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর পশ্চিম মিসরাতার প্রধান প্রসিকিউটরের অনুমোদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায়।

অভিযানকালে কারখানার ভেতর থেকে অবৈধভাবে তৈরি একাধিক নৌকা ও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ২৫ বাংলাদেশিকে আটক করে নিরাপত্তা বাহিনী।

জব্দকৃত সামগ্রী এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানবপাচারের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে লিবিয়া। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে পাচারকারীরা অভিবাসীদের বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করায় নৌকাডুবি, শোষণ ও নিপীড়নের মতো ঘটনা প্রায়ই ঘটে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate